Nabadhara
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ট্রলি চাপায় কৃষকের মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ট্রলির চাপায় পথচারী এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মো:হুমায়ূন কবির। নিহত কামরুল শেখ (৫৫) উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের সুলতান শেখের ছেলে।

নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান,সকাল সাড়ে ৬টার দিকে তার মামা কামরুল শেখ স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বাড়ির থেকে কিছু দূরে সড়কের বাঘাজোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আবুল কালাম আজাদের বাড়ির কাছে পৌঁছালে পাটগাতীগামী একটি ট্রলি তাকে চাপা দেয়। বিষয়টি ওই ট্রলির কিছু পিছনে থাকা একজন মোটরসাইকেল চালক দেখে আমাদের জানান।আমরা দ্রুত সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি।

নাজিরপুর থানার ওসি মো: হুমায়ুন কবির জানান,ঘাতক ট্রলি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।