নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় ড্যান্ডি আঠা সেবনের দায়ে মাদকসেবী তরিকুল ইসলাম (২৫) কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭এপ্রিল) বিকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এই রায় দেন।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) শিশির কুমার একদল পুলিশ নিয়ে মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম কে কৌটা ড্যান্ডি আঠা সেবনরত অবস্থায় আটক করে। সে ওই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে।
এব্যপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

