Nabadhara
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সুবিধাভোগী কিষাণ-কিষাণীদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ সুবিধাভোগী কৃষাণ-কিষাণীদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০২২- ২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রগ্রাম-প্রজেক্ট( এনএটিপি ২) প্রকল্প এর আওতায় ‘ সিআইজি কংগ্রেস’ প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ গ্রহন করেন। এ সময় কৃষক প্রতিনিধিরা তাদের বিগত দিনের উন্নয়ন ও সফলতা তুলে ধরেন। পাশাপাশি তাদের নানা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম,উদ্বোধক উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনওর প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সিফাত -আল-মারুফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।