Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাপদাহে পুড়ছে নড়াইল, হাসপাতালে বাড়ছে রোগী

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ২০, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে নড়াইলের মানুষ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে। সূর্যের প্রখর তাপে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাপদাহের কারণে হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার (২০এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, রোদের তাপের কারণে প্রয়োজন ছাড়া খুব একটা কেউ বের হচ্ছেন না। অনেকেই রোদ থেকে বাঁচতে ব্যবহার করছেন ছাতা। তবে দিনমজুরসহ নিম্নআয়ের মানুষেরা পড়েছেন বেকায়দায়। তীব্র গরমে যেখানে দম নেওয়া কষ্ট সেখানে তাদের দৈনন্দিন কাজ করে যেতে হচ্ছে।

লোহাগড়া উপজেলার আবদুল্লাহ-আল মারজান বলেন, গত কয়েকদিন ধরে যে তাপদাহ চলছে তাতে মানুষের খুবই কষ্ট হচ্ছে। বাড়ি থেকে বের হতে ভয় হচ্ছে। রাস্তায় গেলে উত্তপ্ত পিচের তাপ চোখেমুখে লাগলে মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাচ্ছে। অনেকেই বারবার মুখচোখ ভেজাচ্ছেন। বাড়ির শিশুদের নিয়েও ভয়ে থাকতে হচ্ছে। এই গরমে তাদের ডায়রিয়া হবার সম্ভাবনা রয়েছে। ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসা একাধিক শিশুর মা-বাবা বলছেন, হঠাৎ তীব্র গরম পড়ায় তাদের শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোনো উন্নতি না দেখে পরে হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেকেই এখন সুস্থ। তবে গরম না কমায় মায়েদের কপালে চিন্তার ভাঁজ।

এব্যাপারে নড়াইল সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. মো. আলিমুজ্জামান বলেন, অতিরিক্ত গরমের কারণে গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। শিশুদের সংখ্যায় বেশি। তবে শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী লোকদেরও সমস্যা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।