Nabadhara
ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শায় মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান(৪৫)। রবিবার(২৩ এপ্রিল) সকাল ৯ টার সময় উপজেলার গোড়পাড়া বিশ্বাস বাড়ী শাহজান বিশ্বাসের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন শার্শার ডিহি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

হাসপাতাল ও নিতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নীজ বাড়িতে বেড়াতে আসেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় নীজ কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে কাউন্টারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে গোড়পাড়া বিশ্বাস বাড়ীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবাল হোসেন কাশেম গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এর বর্তমান ডাইরেক্টর ছিলেন। বড় ভাই মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করেছে। নিহত ইকবাল হোসেন এর বড় ভাই মনিরুজ্জামান বলেন, ঈদের ছুটি শেষে ছোট ভাই ঢাকাতে ফিরে যাচ্ছিলো। কর্মস্থলে আর ফেরা হলো না তার। একেবারে সকলে ছেড়ে না ফেরার দেশে চলে গেলো।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে ইকবাল হোসেন নামে এক জনের মৃত্যু হয়। মনিরুজ্জামান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।