Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫)নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকালে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত্য আজিজুল একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান,বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকালে আজিজুল তার ভাইসহ ৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল নামক মাঠে নিজেদের জমির ধান গোছাতে যান। তারা মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ হাবিবুর রহমান হাবিব বলেন, হাসপাতালে আনার আগেই আজিজুলের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।