Nabadhara
ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায় মহিলাসহ আহত ৬

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ৩০, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায় মহিলাসহ ৬জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে। আহতরা হলেন, তারা বেগম (৬০), নাজমিন বেগম (২০),ইয়ামিন বিশ^াস (৩০), ফয়সাল বিশ্বাস (২১), ইয়াসিন বিশ্বাস (৩০) ওসাকিল বিশ্বাস (২০)। আহত মোঃ ইয়াসিন বিশ্বাস বলেন, বিশ^াস বংশের মেয়ে ও মহিলাদের রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় প্রতিবেশি শেখ বংশের লোকজনেরা প্রায়ই উত্ত্যক্ত ও ইভটিজিং করে। আমরা এর প্রতিবাদ করলেই মারধর শুরু করে।

শনিবার(২৯এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় যাদবপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে সাকিল বিশ্বাস তার ভাই সবুজ বিশ্বাসের মটর সাইকেল চালিয়ে কালিয়া যাওয়র সময় একই গ্রামের মৃত রসুল শেখের ছেলে লাকিবুর শেখ (৪৫) তাকে থামিয়ে হর্ন বাজাসনি কেন বলে মারধর শুরু করে। সাকিল বিশ্বাসের চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তারাও হামলার স্বীকার হয়। এক পর্যায়ে লাকিবুর শেখের সাথে আরমান শেখ নেতৃত্বে ১০/১২ জন মিলে তারা বিশ্বাস বংশের লোকদের ওপর ধারালো দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত আহত করে।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামিমুর রহমান বলেন, রোগিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে কালিয়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ জামাল বলেন, যাদবপুর গ্রামের বিশ্বাস ও শেখ বংশের অভ্যন্তরীণ গোলযোগ। আমরা খবর পেয়েই এলাকায় পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।