Nabadhara
ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে বাবার কাছে হস্তান্তর

Link Copied!

নড়াইল সদর থানা পুলিশ শারীরিক ও বাক প্রতিবন্ধী শিশু আসিফ শেখ (১৩) কে উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করেছে । মঙ্গলবার (২ মে) রাতে নড়াইল সদর উপজেলার ঘোড়াখালি মোড় এলাকা থেকে শিশু আসিফকে উদ্ধার করে নড়াইল সদর থানায় নিয়ে আসে পুলিশ। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার নড়াইল সদর উপজেলার ঘোড়াখালি মোড় থেকে শিশু আসিফকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে । শিশুটি বাক প্রতিবন্ধী কিন্ত নাম ঠিকানা কিছুই বলতে পারে না। পরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্মরর্ত পুলিশ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় শিশুর পিতা শফিকুল ইসলামের নিকট তাকে হন্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।