Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঈশ্বরদী প্রেসক্লাবের শ্রদ্ধা

Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঈশ্বরদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের নেতৃত্বে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুলু, আব্দুল মান্নান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, ক্রীয়া সম্পাদক শেখ ওয়াহিদ আলী সিন্টু সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঈশ্বরদী প্রেসক্লাব নেতৃবৃন্দ খুলনা ও বাগেরহাটে পৌছালে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে উভয়স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।