Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো পৌর ছাত্রলীগ

নবধারা ডেস্কঃ
মে ৫, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকের ধান কেটে দিয়েছে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে উপজেলার বালারগাতি গ্রামের এক কৃষকের ধান কেটে দেয় তারা।

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক প্রভাস সিংগাদার বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে ঘরে তুলে দিলেন। তারা ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।