Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত, আহত ১

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত, নসিমন যাত্রী আহত। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রিশাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ী নসিমনকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নসিমন চালক ও যাত্রীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নসিমন চালক আজিজুল কারী (৫২) কে মৃত্যু ঘোষনা করে এবং  নসিমন যাত্রী রফিক (৫৩) কে অবস্থার অবনতী দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। নিহত নসিমন চালক আজিজুল কারী ফরিদপুর জেলার সালথা উপজেলার চরবাংরাইল গ্রামের নান্না কারীর ছেলে।
নিহত আজিজুল কারীর ভাই ইয়াছিন কারী জানায়, সালথা উপজেলার ফুলবাড়িয়া থেকে আম বুঝাই করে টেকেরহাট যাচ্ছিলো পথিমধ্যে মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে আসলে ইমাদ পরিবহন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায় অন্যজন আহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।