Nabadhara
ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ৪

Link Copied!

নড়াইলের বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ও জুয়াড়ি ৪ কে আটক করেছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার কুড়িগ্রাম থেকে পলাশ কুমার শিকদার (৩৫) কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে। সে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত পরিতোষ কুমার শিকদারের ছেলে।

এদিকে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রাম থেকে জুয়ার সরঞ্জামসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন, লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের রহিম সরদার(৪০), ইকরামুল শেখ(৩২) ও তৈয়বুর রহমান (৩২)।

নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।