Nabadhara
ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ডাকাতি,পিস্তল সহ একজন গ্রেফতার, লুন্ঠিত স্বর্নালংকার উদ্ধার

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মে ৭, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বগেরহাটের কচুয়া উপজেলার আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদারআজাদ বালীর বাড়ীতে স্বশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশ বিদেশী পিস্তলসহ প্রদীপ কর্মকার (৩৫) নামের একজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে।

রবিবার ভোরে কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে কচুয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের গোয়ালমাট এলাকার বাড়ী থেকে প্রদীপ কর্মকার কে গ্রেফতার করা হয়। প্রদীপ কর্মকার ওই গ্রামের মৃত অমরি কর্মকারের ছেলে। এ সময় প্রদীপের হেফাজত থেকে একটি তুরস্কের তৈরী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি স্বর্নের চেইন, একটি স্বর্নের আংটি ও ডাকাতি কাজে ব্যবহ্নত একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়।

কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, এর আগে ওই ডাকাতির ঘটনায় গ্রেফতার সোহেলের স্বীকারোক্তিতে এবং তার সনাক্ত করনে রবিবার সকালে প্রদীপ কর্মকার কে গ্রেফতার করা হয়। প্রদীপের নিকট থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া চাঞ্চল্যকর এ মামলার তদন্ত অব্যাহত আছে। এ পর্যন্ত ওই ডাকাতির ঘটনায় মোট ৭ জন কে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য গত ১০ জানুয়ারী রাতে ঠিকাদার আজাদ বালী ও তার ভাইয়ের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। অবৈধ অস্ত্রের মুখে বাড়ীর সকল কে বেধে রেখে স্বর্নালংকার ও নগদ টাকা ডাকাতি করে সংঘবদ্ধ ডাকাত দল।

এ দিকে ডাকাত গ্রেফতারের ঘটনায় বাগেরহাট পুলিশ অফিসে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম রবিবার বিকেলে এক প্রেস ব্রিফিং করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।