Nabadhara
ঢাকাসোমবার , ৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নেতৃবৃন্দের সাথে রামপালের নবাগত ওসি আশরাফুলের মতবিনিময়

Link Copied!

প্রেসক্লাব রামপালের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি এস, এম আশরাফুল আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮ টায় রামপাল থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব রামপালের সভাপতি দৈনিক লোকসমাজ ও নিউএজ পত্রিকার রামপাল প্রতিনিধি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন ক্লাবের সি. সহসভাপতি দৈনিক দেশ ও আজকের তথ্যর রামপাল প্রতিনিধি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টেলিভিশনের রামপাল প্রতিনিধি সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশন ও দৈনিক নোয়াপাড়া প্রতিনিধি আমিনুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক দৈনিক ডেসটিনি রামপাল প্রতিনিধি মিলন মন্ডল, অর্থ সম্পাদক দৈনিক মানবজমিন রামপাল প্রতিনিধি তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পিএনএস রামপাল প্রতিনিধি মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাতৃভূমির খবর রামপাল প্রতিনিধি সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক খুলনাঞ্চল স্টাফ কোয়ার্টার মেহেদী হাসান, সদস্য ডিবিসি রিপোর্টার সুব্র ঢালী, সাপ্তাহিক নবদিগন্ত বাগেরহাট জেলা প্রতিনিধি লায়লা সুলতানা প্রমুখ।

নবাগত ওসি আশরাফুল কে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আমরা গণমুখী সাংবাদিকতা ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় রামপালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের ও দায়িত্ব রয়েছে পুলিশকে ইতিবাচক কাজে সহযোগিতা করা।

ওই সময় ওসি আশরাফুল আলম বলেন, আমি রামপালের আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সঠিক তথ্য প্রদান করে পুলিশকে সহযোগিতা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।