Nabadhara
ঢাকাসোমবার , ৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জব্বার হত্যার বিচার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আব্দুর জব্বার শেখ (২৫) নামে এক যুবককে গত ৫ মে শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়েকুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে ফাঁসির দাবিতে ৮ মে সোমবার সকাল ১০টা ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি।

মানব বন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, উপজেলারবড়বাক গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে গোড়া নালুয়া গ্রামের ডাবলু মুন্সীর ছেলে দেলোয়ার মুন্সী দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। এ ঘটনা নিয়ে বড়বাক গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর জব্বার শেখ (২৫) ও তৈয়ব শেখের ছেলে রাজীব শেখ (২৩) প্রতিবাদ জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে দোলোয়ার মুন্সী (৩০) ও তার ভাই দীন ইসলাম মুন্সী (২৫) ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যায়। এতে হাসপাতালে আনার পর ৫ মে রাতে আব্দুর জব্বার শেখ মারা যান। অপরজন রাজীব শেখকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন হাজরা, সংরক্ষিত ইউপি সদস্য ল্ইাজু বেগম জানান, আব্দুর জব্বার একজন প্রতিবাদি যুবক ছিলেন। ইভটিজিংয়ে বাধা দেওয়ায় তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় থানায় মামলা হলে আসামিরা এখনো পলাতক রয়েছে। আমরা আসামিদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।
এছাড়া ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাইসা রাজ্জাক, শুলতা মÐল, ঋতু মÐলসহ মানব বন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি আসামিদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়। কোন মেয়েকে যেন আর ইভটিজিংয়ের শিকারা হতে না হয় এবং এভাবে কাউকে যেন জীবন দিতে না হয় বলে এর তীব্র নিন্দা ও বিচার দাবি করে তারা।

গোড়া নালুয়া গ্রামের বৃদ্ধ নন্দ লাল মজুমদার জানান, ডাবলু মুন্সী ও তার ছেলে দেলোয়ার মুন্সী ও দীন ইসলাম মুন্সীর অত্যাচারে এলাকার নিরীহ লোকজন অতিষ্ঠ। নন্দ লালের এক বিঘা জায়গা তারা জোর করে দখল নিয়েছে।ডাবলু মুন্সী ও তার ছেলেরো এলাকায় দখল দারিত্ব, নারীদের উত্যক্তসহ নানা অপকর্ম করে আসছে। এদের ভয়ে এতাদিন কেউ মুখ খোলেনি। এদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।