Nabadhara
ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির মধুমতি নদীতে গোসল করতে যেয়ে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (২৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধ্যা ৬টার থেকে তাকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূইয়ার ছেলে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাজিব ভূইয়া (১৪) বুধবার বিকালে বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়। এ সময় সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর বন্ধুরা ও এলাকাবাসী তাকে খুঁজে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁচ্ছায়ে রাজিবকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে রাজিবকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৭টায় )তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে ডুবুরী দলের টিম লিডার মাহাবুর রহমান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।