Nabadhara
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা: সভাপতি পারভেজ, সম্পাদক গাজী নুরুল

নবধারা ডেস্ক
মে ২৭, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।শেখ নিজামুল হক পারভেজ কে সভাপতি ও গাজী নুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র স্বাক্ষরিত এই চিঠিতে অনুমোদন দেওয়া হয়েছে।

৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ নাজমুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও মোঃ নুর ইসলাম।

এই চিঠিতে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

নবগঠিত কমিটির সভাপতি শেখ নিজামুল হক পারভেজ নবধারা কে বলেন, আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে থাকবে। আমি টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগে ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কেও কৃতজ্ঞতা জানাই আমাকে তারা ভালবাসেন। ভবিষ্যতে ও তাদের পাশে থেকে কাজ করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।