বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন শৃঙ্খরা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) বেতবতী মিস্ত্রী,উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,উপজেলা প্রণিসম্পাদ কর্মকর্তা আহমেদ ইকবাল,মহিলা ভাইস চেয়ারম্যান স্বপনা বেগম,ডাঃ এম, আর ফরাজি, অফিসার ইনচার্জ এ,ইচ, এম, কামরুজ্জামান খান, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, চিতলমারী সদর চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল,চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ বিশ্বাস,চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মুন্সি দেলোয়ার হোসে, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।
সভায়, অফিসার ইনচার্জ এ,ইচ, এম, কামরুজ্জামান খান বলেন, মাদ্রক, জুয়া প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শুধ খোরদের প্রতিরোধও মোবাইলে গুজব কারীদের আইনের আওতায় আনা হবে। তিনি উপস্থিত চেয়ারম্যানসহ সকলের সহযোগীতা কামনা করেন।

