এ বছর গোপালগঞ্জ জেলার বিদ্যালয়ের শ্রেষ্ঠ বক্তা ও বিতার্কিক এর পুরস্কার পেলো টুঙ্গিপাড়ার মেয়ে সাদিয়া রহমান ।সে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
নির্ধারিত বক্তব্যতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রথম ও তাৎক্ষনিক বিতর্কে ও প্রথম স্থান অর্জন করেন সাদিয়া।
২১ মে জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ গোপালগঞ্জ জেলার সদস্য সচিব মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচিত ফলাফল সিট প্রকাশ করা হয়।
সাদিয়ার পিতা উপজেলার কেড়াইলকোপা গ্রামের হাবিবুর রহমান ও মাতা দিলরুবা ইয়াসমিন।
সাদিয়া রহমান বলেন, আমি দুইটি বিষয়ে প্রথম স্থান অধিকার করায় ভীষণ আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে আমার মায়ের অবদান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

