Nabadhara
ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Link Copied!

“প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” “সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাষ্টিক দূষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার সকালে (৫ জুন) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর এর উপ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন, প্রেসক্লাব এর সভাপতি নীহার রঞ্জনসাহা, ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার সহ অন্যান্যরা। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা প্লাষ্টিক দুষণ থেকে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার জানানোর পাশাপাশি জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির আহবান জানান। এর আগে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এর শুভ উদ্ভোধন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভাস্হলে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্হা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।