Nabadhara
ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাংগাবালীতে নৌ-পুলিশের অভিযানে বরফ কলের সংযোগ বিচ্ছিন্ন

নাঈমুর রহমান, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
জুন ১০, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

অবরোধকালীন সময়ে বরফ উৎপাদন ও বাজাতজাত করায় পটুয়াখালীর রাংগাবালীর কোড়ালিয়া এলাকার হাজী মোহাম্মদ লিংকন তালুকদারের মালিকানাধীন মেসার্স অয়ন বরফ কলের সংযোগ বিচ্ছিন্ন সহ বরফ মিলটি বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার বেলা এগারটায় পায়রা বন্দর নৌ-পুলিশের অভিযানে বরফটি বন্ধ করে দেয়া হয়েছে। এসময় বরফকল ম্যানেজার অবরোধকালীন সময়ে আর বরফ উৎপাদন ও বাজারজাত না করার মুচলেকা দেয়। পায়রা বন্দর নৌ-পুলিশের এস আই মো. কামাল হোসেন জানান, মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের অবরোধ সফল করতে নৌ-পুলিশ পায়রা ক্যাম্প নিয়মিত টহল পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মেসার্স অয়ন বরফ কলের অভিযান পরিচালনা করা হয়। মুচলেকা দেয়ায় বরফ কলটির সংযোগ বিচ্ছিন্ন সহ বন্ধ করে দেয়া হয়। তাদের নিয়মিত মনিটরিং এর আওতায় রাখা হবে। অবরোধকালীন সময় পুনরায় একই অপরাধ করলে বরফ কলটির লাইসেন্স বাতিলে উদ্যোগ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।