Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকাঠী পর্যটন উন্নয়নে ইউএনও কার্যাল‌য়ে আলোচনা সভা

Link Copied!

স্বরূপকাঠি ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর ট্যুর অপারেটদের সাথে ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের পর্যটন উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে ইউএনও এর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার স্বরূপকাঠীর পর্যটন উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ট্যুর অপারেটদের সাথে আলোচনা করেন।

এসময় অপা‌রেটরগন বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। আ‌লোচনা সভায় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক। স্বরূপকাঠি ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর আহবায়ক মো. আসাদুজ্জামান বলেন, পর্যটন শিল্পের অপর নাম স্বরূপকাঠী। সকলের সহযোগীতায় স্বরূপকাঠির ব্যাকওয়াটার্স পর্যটন হোক বাংলাদেশের অহংকার। আমাদের স্বরূপকাঠী হতে পারে বাংলাদেশর মধ্যে অন্যতম পর্যটন স্থান। স্বরূপকাঠীর পর্যটন শিল্পকে উন্নয়ন করতে হলে সরকারি সহযোগীতাসহ আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশকে রক্ষা করার জন্য উদ্যোগ গ্রহন করতে হবে।

এছাড়াও পর্যটনের বিকাশে স্বরূপকাঠীর ঐতিহ্যকে তুলে ধরে মেলা করা,পর্যটন এলাকার রাস্থার পাশে ট্যুরিস্টদের জন্য বেঞ্চ ও ওয়াসরুমের তৈরী করা, স্থানীয় ভাবে গড়ে উঠা পার্কের শৃংখলা বৃদ্ধি করা,অতিরিক্ত সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রন করা, যত্রতত্র পলিথিন ও ওয়ানটাইম খাবারের প্যাকেট খালসহ এখা‌নে সেখা‌নে না ফেলা এবং ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।আলোচনা শেষে স্বরূপকাঠীর পর্যটন শিল্পকে নিয়ে প্যামপেলেট তৈরীসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। আলোচনা সভায় স্বরূপকাঠি ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর ট্যুর অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।