Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৫২ বছর পর জাতিসংঘের ২০০ টি রাষ্ট্র বঙ্গবন্ধুর সেই মতবাদকে,দর্শনকে অনুসরণ করছে -পলক

আবু বকর সিদ্দিক,নাটোর প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার জন্য কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য পাঁচটি মৌলিক অধিকার (অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা) আমাদের পবিত্র সংবিধানে নিশ্চিত করে গেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি বা অন্য যেকোন সম্প্রদায়ের মানুষ, সর্বোপরি দেশের কোন মানুষ যেন না খেয়ে না থাকে তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের পাঁচটি দায়িত্ব নিজের কাঁদে তুলে নিয়েছিলেন। ৫২ বছর পর জাতিসংঘের ২০০ টি রাষ্ট্র বঙ্গবন্ধুর সেই মতবাদকে, দর্শনকে অনুসরণ করছে তাদের রাষ্ট্রের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য ।

গতকাল বৃহস্পতিবার নাটোরের সিংড়ার কোর্ট মাঠে শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন ।এর আগে নাটোরের সিংড়ায় কোর্ট মাঠ থেকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র নেতৃত্বে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানসহ উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।