Nabadhara
ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অগ্নিকান্ডে চার হাজার পাখি ভষ্মীভূত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকান্ডে এক পাখি খামারীর বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার পাখির মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। রোববার (১৫ অক্টোবর) ভোর ৪ টায় উপজেলার সুরশাইল গ্রামের মোঃ শুভ্র শেখের পাখির খামারে এঅগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসি মিলে আগুন নিয়য়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে মোঃ রাজু ফরাজী (২৮) ও মোঃ তানজিল শেখ (১০) আহত হয়েছেন।বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ পাখির মালিক মোঃ শুভ্র শেখ জানান, তার খামারে ককাটেল ও বাজুরিকাসহ বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার পাখি ছিল। দুইটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, সহ¯্রাধিক বাচ্চা ও ডিম পুড়ে যায়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল অদুদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে এতে অনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।