Nabadhara
ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সন্ধি পূজার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ধর্মীয় নানা আউষ্ঠানিকতার মধ্যে দিয়ে চতুর্থ দিনের মত নাটোরে পালন করা হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ সোমবার মহানবমী বিহিত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যান কামনা করে সকালে মায়ের পায়ে অঞ্জলী দিয়েছে মন্দিরে আগত ভক্ত মন্ডলী। পরে ভোগারতীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা। পৃথিবী থেকে অশুভ নাশ করতে পুজা মন্ডপে মন্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ।

এসময় শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। মা দুর্গতিনাশিনির কাছে ভক্তবৃন্দের প্রার্থনা মা যেন দেশ থেকে সকল অস্থিরতা দূর করে সকলের মঙ্গল করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা সমাধান করতে পারে। সন্ধ্যায় পূজা এবং আরতির মাধ্যমে শেষ হবে মহানবমীর আনুষ্ঠানিকতা।

ভক্তমন্ডলী অপেক্ষা করবে মাকে বিদায় দেওয়ার দিন শারদীয় দূর্গোৎসবের শেষ দিনের দশমী পূজার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।