Nabadhara
ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ার চলনবিলে পাখি শিকার বন্ধে অভিযান

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিংড়ার চলনবিলে রাতের আধাঁরে পাখি শিকারের অপরাধে তারেক হোসেন (১৮) নামের এক পেশাদার পাখি শিকারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা অর্থদন্ড ও তার সহযোগী সজল (২৫) নামের অপর একজনকে আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চৌগ্রামের হিয়ালা বিল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

শিকারীদের কাছ থেকে দুটি জবাইকৃত বকপাখি ও পাখি শিকারের বিভিন্ন ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন প্রমূখ।

এদিকে বুধবার দিনব্যাপি চলনবিলের প্রত্যন্ত এলাকায় পাখি শিকার বন্ধে প্রচারণা করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। এসময় সোহাগবাড়ি ও মহেশচন্দ্রপুর এলাকার পাঁচ কিশোর পাখি শিকারিকে আটক করে সর্তক করা হয়েছে। তাদের কাছ থেকে দশটি ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষে চলনবিলে লাখ লাখ পাখির আগমন ঘটে আর সেই সাথে পাখি শিকারীদের দৌরাত্ম বেড়ে যায়। চলনবিলে পাখি ও প্রকৃতি বাঁচাতে তারা রাত-দিন বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।