Nabadhara
ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে অপর চাচাতো ভাই নিহত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে রাব্বি শেখ এর ইটের আঘাতে তার চাচাতো ভাই এমরান শেখ(২২) নিহত হয়েছে। নিহত ব্যাক্তি বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের জলিল শেখের ছেলে। ঘটনায় জড়িত রাব্বি শেখ একই এলাকার মহসীন শেখের ছেলে।

এ বিষয়ে জানাযায়,৩১ অক্টোবর বেলা ৩ টায় এমরান শেখ(২২) পারিবারিক বিষয় নিয়ে তাদের বসতবাড়ির উঠানে আপন চাচাতো ভাই রাব্বি শেখ (৩০) এর সাথে আলোচনার একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে রাব্বি একটি আদলা ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করলে এমরান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয়ভাবে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৮.৪৫ মিনিটের সময় মৃত্যু বরন করে। নিহতের মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।