Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের হল রুমে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১০নং মোহনপুর ইউনিয়নের কর্ম এলাকার নির্বাচিত অতি দরিদ্র ৭০ টি পরিবারের মাঝে ছাগল পালনের জন্য ১০ হাজার টাকা করে প্রদান করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো:শাহিনুর রহমান চৌধুরী শাহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইভলী হুডস টেকনিক্যাল স্পেশালিষ্ঠ মো: তাহমিদুর রহমান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, ১০নং মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য মো: ফরজ আলী, মো:ফেরদৌস আলী, মো: হামিদুল ইসলাম হামিদ, গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল সাত্তার সহ আরো অনেকে।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।