Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ‘রক্ত দানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি,এ শ্লোগানকে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ, নড়াইলের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, ডাক্তার, নার্স ও ক্লিনিক মালিকসহ প্রমুখ।

সভায় বক্তরা বলেন, রক্ত দানে কোনো ক্ষতি হয় না, প্রতিটি মানুষ তিন থেকে চার মাস পর রক্ত দিতে পারে, এ কার্যক্রমে সকলে এগিয়ে আসা উচিত, এছাড়াও মরণোত্তর চক্ষুদানে কোনো সমস্যা হয় না, চক্ষু দান করলে, ঐ চক্ষুর মাধ্যমে একজন দৃষ্টিহীন মানুষ তার দৃষ্টি শক্তি ফিরে পায়। তাই সকলকে এ বিষয়ে সচেতন হবে, এ সব কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।