Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জেল হত্যা দিবস পালিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ৩, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় মুনশী মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরীর উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ সংলগ্ন মুনশি মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরী কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি, নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নড়াইল -২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সস্পাদক এস এম ওয়াহিদুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ সাহিদুর রহমান, পৌর কাউন্সিলর আনিচুর রহমান আনিচ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান,যুবলীগ নেতা শাহরিয়ার আলম শাহীন,সৈয়দ ওমর আলী, ফারুক হোসেনসহ প্রমূখ। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।