Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় জাতীয় সংসদ নির্বাচনে গণভোট বিষয়ে উঠান বৈঠকে মতবিনিময়

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে সাধারণ মানুষ ও মহিলাদের সচেতন করতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা সখিপুর ইউনিয়নের একটি উঠান বৈঠকে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মিলন সাহা। তিনি উপস্থিত জনতাকে সচেতন করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার প্রদান করা হবে। একটি ব্যালটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, আর অন্য ব্যালটে গণভোট অর্থাৎ হ্যাঁ বা না ভোট প্রদান করবেন। ইউএনও বলেন, “এই গণভোটের মাধ্যমে আগামীর রাষ্ট্র কাঠামো মেরামত ও সংশোধন করা হবে। তাই প্রত্যেককে তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে গণভোট প্রদানে অংশগ্রহণ করার জন্য আহবান জানাই।”

উক্ত অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্যরা মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ, ও ইউপি সদস্যা সাজু পারভিন প্রমুখ।

উঠান বৈঠকে ইউনিয়নের কয়েকশত মহিলা উপস্থিত ছিলেন এবং তারা ভোট ও গণভোট বিষয়ে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, এই ধরনের সচেতনমূলক উদ্যোগ ভোটারদের মধ্যে অংশগ্রহণ বাড়াবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল বাস্তবায়নে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।