Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া উপজেলাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসেল মৃধা (৩৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নর পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রাসেল মৃধাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাসেল জানান, ২০২০ সালে এক ঘটনায় তার চাচাতো ভাই শামীম মৃধার সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে পূর্ব ডালবুগঞ্জ গ্রামের বেতকাটা আলহেরা জামে মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার সঙ্গে শামীম মৃধার দেখা হয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে শামীমের ভাই রুবেল, ছেলে সৌরভ ও ভাইয়ের ছেলে রাফি এসে তাকে এলোপাথারি মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে শামীম মৃধা ও রুবেল মৃধা বলেন, মসজিদের ইমামকে কেন্দ্র করে তাদের সঙ্গে রাসেলের বিরোধ রয়েছে। ইমাম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, তাকে বাদ দেওয়ার বিষয়ে রাসেল আপত্তি তুলেছেন। শুক্রবার রাতে এ বিষয় নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে অন্য কোনো অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।