Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ, সংঘর্ষে আহত ৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগে সোমবার রাতে বার্থী বাজারে যুব ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিন্টুর অফিসের আসবার পত্র ভাঙচুর করে এবং সাইনবোর্ড ও বির্লবোর্ড ছিড়ে ফেলে। প্রতিপক্ষরা হামলা চালিয়ে বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, বিএনপির কর্মী মজিবর বেপারী ও মঙ্গলবার সকালে মিন্টুর সমর্থক মিজান সরদারকে মারধর করে আহত করেছে। খবর পেয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

যুব ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে হামলা মামলার শিকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু বার্থী ইউনিয়নে একছত্র অধিপত্য বিস্তার করে আসছে।

মিন্টু পক্ষপাতিত্ব, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে ভিজিএফর স্লিপ বিতরণ, টাকার বিনিময়ে জেলে কার্ডের চাল বিতরণ, গ্রাম্য সালিশ করে টাকা হাতিয়ে নেওয়া, দলীয় প্রভাব খাটিয়ে ইরি-বোরো ব্লকের নেতৃত্ব দখল, যাত্রী ছাউনী দখল, চাঁদাবাজি ও বিভিন্ন প্রকল্পের কাজ করছেন। ওইসব অনিয়ম ও দুর্নীতি এবং চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বার্থী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী বার্থী বাজার ও বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে।

এ সময় ইউনিয়ন যুব ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাবর্মীরা মিন্টুর অফিসের ১২টি চেয়ার ও ১টি টেবিল ভাঙচুর করে । এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের ছবি সম্মিলিত ব্যানার, বিলবোর্ড ছিড়ে ফেলে।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, ঢাকা কোতায়ালী থানা ছাত্রদলের সদস্য রাকিব হাসান আলভীন, বার্থী ইউনিয়ন যুবদলের নেতা জুয়েল হাওলাদার, মনির ফকির, শহিদুল ফকির, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি অভি কাজী প্রমূখ। হামলার প্রতিবাদ করায় মিন্টুর সমর্থক বিএনপির কর্মী মজিবর বেপারীকে মারধর করে আহত করে।

খবর পেয়ে রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু বার্থী বাজারের এসে বিক্ষোভকারীদের গালিগালাজ করায় প্রতিপক্ষরা মিন্টুকে মারধর করে। এ সময় বার্থী বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু অভিযোগগুলো অস্বীকার করে বলেন, আমি মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় ২/১ জন মাদক বিক্রেতা আমার ওপর ক্ষুব্ধ। রাজনৈতিক ভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এক মাদক বিক্রেতাসহ একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আমি তথ্যমন্ত্রীর প্রোগ্রাম শেষে গৌরনদী থেকে রাত ৯টার দিকে বার্থী বাজারে এসে পৌঁছলে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবদল নেতা জুয়েল হাওলাদারের নেতৃত্বে ৮ থেকে ১২ জনে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা অধিকাংশই মাদকসেবী, তাই দলীয় নেতৃবৃন্দরা

এ ঘটনায় প্রয়োজনী ব্যবস্থা নিবেন বলে আমাকে আশ্বাস্ত করেছেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।