Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা কর্মশালা

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৫, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস কর্তৃক জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা মূলক অনুষ্ঠান শুরু হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার।

এসময় উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক পিএলসি লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোঃ জাহিদ হাসান,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানসহ ব্যাংক কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,

সাংবাদিক,শিক্ষার্থী, গ্রাহক সহ দুই শতাধীক সুধীজন ওয়ার্কশপ এ অংশ নেন।

ওয়ার্কশপ এ প্রধান অতিথি বলেন,জালনোট চিনতে হলে আগে আসল নোট চিনতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি জানলেই সহজে নকল নোট চেনা যাবে। বাজার কে অস্থিতিশীল করতে দুষ্ট চক্ররা বাজারে জালনোট ছেড়ে বাজার অশান্ত করে। সকলে
সজাগ থাকলে জালনোট প্রতিরোধ করা সম্ভব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।