Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র আলোচনা সভা

 শরিফুল ইসলাম নড়াইল
আগস্ট ১৬, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস ও পৌর মেয়র আঞ্জুমান আরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে গোয়েন্দা সংস্থা নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক দীপক কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর সহকারী পরিচালক ধর্মীয় নেতৃবৃন্দ, মন্দির ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।