Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কামরুল বাহারের নতুন ধারাবাহিক আপন ভাই বনাম সৎ ভাই একুশে টিভিতে

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
আগস্ট ১৯, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের গর্ব নড়াগাতী থানার যোগানীয়া গ্রামের কৃতি সন্তান ও দুই বাংলার অসাধারণ জনপ্রিয় অভিনয় শিল্পী এস এম কামরুল বাহার অভিনিত নতুন ধারাবাহিক নাটক “আপন ভাই বনাম সৎ ভাই” প্রচারিত হবে একুশে টেলিভিশনের পর্দায়।

আগামী ২৫ আগষ্ট থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে ৯ টায় নিয়মিত প্রচারিত হবে নাটকটি। উৎসব এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন হারুন রুশো ও রাজীব মনি দাস, পরিচালনায় হারুন রুশো, চিত্র গ্রহণ সুজন মেহমুদ, কিশোর মাহমুদ, ফয়সল মাসুদ ও পলক হাসান, প্রধান সহকারী পরিচালক মীর সাখওয়াত হোসেন, সহকারী পরচালক সুমন সরকার, সাইদ আমিন ও প্রনব ঘোষ। শৈশব থেকেই কামরুল বাহার অভিনয়কে বুকের ভিতর লালন করেছেন।

দীর্ঘ তিন দশক ধরে অভিনয়ের মাধ্যমে দু’বাংলার মানুষকে মুগ্ধ ও আপ্লুত করেছেনব তিনি। বহু কালজয়ী-জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছেন। নানা ঘরানার অভিনয়ে তিনি বিশ্ব-দরবারে নিজেকে উপস্থাপন করেছেন একজন সফল অভিনেতা হিসেবে। এ পর্যন্ত প্রায় তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে শাপলা মিডিয়ার ”চৈত্র দুপুর” চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন কামরুল বাহার।ছবিটির কাহিনী ড.আলি আজম বাবলা, চিত্রনাট্য মাসুম আজিজ, পরিচালনা জেসমিন আক্তার নদী। এ ছাড়া আরও দুটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এস, এম, কামরুল বাহার বলেন, আমি অভিনয়কে ভালবাসি, আমার রক্তে অভিনয়ের পোঁকা বাস করে, হোক সিনেমা কিংবা নাটক সব খানেই সমান তালে কাজ করে দর্শকের ভালবাসায় সিক্ত হতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।