Nabadhara
ঢাকাশনিবার , ২০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা

 শরিফুল ইসলাম নড়াইল
আগস্ট ২০, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা পরিষদের সদস্য ও লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না বলেন, জাতির জনকের জন্য আমরা আজ ধন্য। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। ঘাতকরা জাতির জনক কে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র ও কূট কৌশলে এখনো লিপ্ত রয়েছে। এ সম্পর্কে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শনিবার (২০ আগস্ট) বিকালে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনসি আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আলহাজ সৈয়দ মশিয়ুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজি বনি আমিন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।