Nabadhara
ঢাকাশনিবার , ২০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে এম.এ রব মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সভাপতি ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম.এ. রব মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে দোয়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ ফেরদৌস আলম। অনুষ্ঠানে পাঙ্গাশিয়া আল মদিনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাইদি, সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা এম এ রব মিয়া সহ অত্র প্রতিষ্ঠানেের মরহুম  শিক্ষক কর্মচারী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।