ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে ৯০০ শত মানুষের হাতে এ উপহার তুলে দেয়া হয়। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার তত্ত্বাবধানে বিতরণ অনুষ্ঠানে যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল মোঃ মাহবুবুর রশিদ এবং টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, পোলাও এবং সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল ও তেল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

