Nabadhara
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল দুপুর ১২ টা ৩০ মিনিটে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন অমর্ত্য পাঠশালা কক্ষে এ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় পাঠশালার ২৫ জন দরিদ্র শিক্ষার্থীকে নতুন পাঞ্জাবী, প্যান্ট জুতা ও মেয়েদের জন্য ফ্রগসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর ২০২২ সাল থেকে চিতলমারীতে দরিদ্র ও অসহায় শিশুদের জন্য অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে পাঠশালা চালু করা হয়েছে। সেখানে শিশুদের অবৈতনিক পাঠদান ও প্রতিদিন খাবারের ব্যবস্থাসহ নানা ধরণের শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে।অমর্ত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজলুল বারী তার সন্তানের স্মরণে দেশ ও বিদেশের বিভিন্ন অসহায় মানুষের সেবা প্রদানের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় এ ফাউন্ডেশনের মাধ্যমে সেবা প্রদান করছেন বলে জানা গেছে।

অমর্ত্য পাঠশালার শিক্ষিকা মিনা ব্রহ্ম জানান, এখানে অসহায় শিশুদের খাবারের ব্যবস্থাসহ বিনা বেতনে পাঠদান করানো হচ্ছে। পাশাপাশি ঈদবস্ত্র, শীতবস্ত্রসহ শিশুদের ব্যাগ, বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। এ ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল রাখতে হলে সমাজের বিত্তশালী ও মানবিক লোকদের এগিয়ে আসার অনুরোধ জানান।

এ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, শিশু কানন বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা মো. হাফিজুর রহমান, প্রধান শিক্ষিকা শাকিলা পারভীন , ব্যাংকার মাধব ব্রহ্ম, সজীব মন্ডল প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।