Nabadhara
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার- ৫

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১৯, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামিসহ ৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) সুজাত সঙ্গীয় ফোর্সসহ পারিঃ জারিঃ ৩৯/২০১৯ এর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করে। সে সদর উপজেলার তাড়াশী গ্রামের সামছেল মোল্যার ছেলে।

এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে লোহাগড়া থানার রামপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলার বড়নাল গ্রামের শওকত আলী ও একই উপজেলার পেড়লী গ্রামের লেন্টু শেখ এবং নড়াগাতি থানার মাউলী গ্রামের রিয়াজ শেখকে আটক করেছে পুলিশ।

এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।