সামাজিক সংগঠন আমরা টুঙ্গিপাড়াবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিম্ন আয়ের অসহায় মানুষের প্রতি। সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) ৫ শতাধিক পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি শেখ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এম কামাল হায়দার এবং সাংগঠনিক সম্পাদক গাজী মারুফ হাসান।
এ সময় সংগঠনের দপ্তর সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, সহ-প্রচার সম্পাদক নাজমুল হাসান, ত্রাণ বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র বৈরাগী, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুহু বিশ্বাস, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক শেখ আজিজুল ইসলাম তারেক, সদস্য আশিকুর রহমান অপু, তানভীর বিশ্বাস, সুজন আহম্মেদ, শেখ মোঃ কামরান প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

