Nabadhara
ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গরীব,দুস্থ ও অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র রমজান মাস এবং ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশব্যাপী গরীব,দুস্থ্য ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে  বাগেরহাটের কচুয়ায় গরীব, দুস্থ্য, অসহায় সুবিধা বঞ্চিত ৫ শতাধিক পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শেখ হাসিনা সেনানিবাস্থ ৭ পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন লেপ্ট্যানেন্ট কর্ণেল শাকিব সালেক।

গতকাল সকালে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে ৬৬ ইস্ট- বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে ৫ শত পরিবারের মাঝে প্রতিজনকে ২.৫০ কেজি করে চাল,৫০০ গ্রাম করে ডাল, ৫০০ গ্রাম করে চিনি,৫০০ গ্রাম করে তৈল ও ২০০ গ্রাম সেমাই বিতরণ করা হয়।এদিন খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, মেজর সিয়াম হাচান, ক্যাপ্টেন এ এন এম মুরাদুজ্জামান, ক্যাপ্টেন আশিকুর রহমান,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম ছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।