Nabadhara
ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ভাই যুবলীগ নেতা, বোন বিএনপির নেত্রী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাই যুবলীগ নেতা অথচ তার আপন বড় বোন হলেন বিএনপির নেত্রী। এ নিয়ে উপজেলায় ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে।

টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ অনেক দৌড়ঝাঁপ করে কমিটি তে স্থান পায়। সাম্প্রতিক কালে তার বড় বোন রেক্সোনা বেগম জেলা মহিলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক নবধারা কে বলেন, বিষয়টি আমি জেনেছি, এ বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। আমরা এ বিষয়ে পরবর্তী সভায় উত্থাপন করে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবো।

উল্লেখ্য রমজান শরীফ ও রেক্সোনা বেগম টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের দক্ষিণ পাড়ার মসুদ শরীফ এর সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।