Nabadhara
ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে বিবাদমান দু পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ২৩ এপ্রিল (রবিবার) দুপুরে ওই গ্রামের দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, প্রায় দুই যুগ ধরে তেলকাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বিরোধ বিদ্যমান ছিল। এরই ধারাবাহিকতায় আজ কামাল ও লিয়াকত গ্রুপের লোকজন ইউপি সদস্য নান্টু সিকদার গ্রুপের লোকজনের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে ৬জনকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহতরা হলেন ওই গ্রামের আকুব্বার সিকদারের ছেলে মোঃ নান্টু সিকদার( ৪৮) নান্টু সিকদারের ছেলে তাজমুল সিকদার (২৫), তছলু সিকদারের ছেলে নাজিম সিকদার (৩২) ও আজিম সিকদার (২৮), হেকমত সিকদারের ছেলে রমজান শেখ (২৯)প্রমুখ।
লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত সাহা জানান, নাজিমের অবস্থা আশংস্ক জনক হওয়ায় হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, বর্তমান পরিস্থিতি শান্ত। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।