Nabadhara
ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পটকা ফুটানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে আহত ১৫

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে ঈদের নামাজের মাঠে আতসবাজি (পটকা) ফুটানোকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। আহতদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্্ের ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

পুলিশ ও এলাকা বাসি জানায়,ঈদের দিন শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ উপলক্ষে কাটি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকান পাট বসে। এসময় কিশোর স্বাধীন শেখ ও খাইরুল শেখ আতসবাজিতে আগুন ধরিয়ে ছুড়ে মারে। আচমকা বিকট শব্দে কাটিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানে পড়ে ক্রেতাসাধারণ ভয় পায়। এনিয়ে কাটিপাড়া ও আদিখালী গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়েছে।খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী ও থানার ওসি এ,এইচ, এম, কামরুজ্জামান খান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

আহতদের মধ্যে অহিদুল শেখ (৪০) ,আবুল হাসান (৩০) , আলমগীর শেখ (৪৫), মকবুল শেখ(৫০), রবিউল ইসলাম (৫৫) ও কালু শেখ (৩৫), (২৫),ইসমামইল হোসেন (১৯), মোহাম্মদ শেখ (২৮), শাহাজাহান শেখ (৩০), রবিউল শেখ (৪০), স্বাধীন শেখ (১৬) ,খাইরুল ইসলাম(২৫) ও জুয়েল শেখ। এদের মধ্যে কয়েক জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,ইচ,এম, কামরুজ্জামান খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।