Nabadhara
ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মায়ের কোলে ফিরলো ১৫মাসের শিশু তসফিয়া

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৪, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল নড়াইলে পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ তসফিয়া খাতুন নামে একটি শিশুটি তার মায়ের আদর থেকে বঞ্চিত ছিল। ১৫ মাসের শিশু তসফিয়া নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের মো. টারজার মোল্যার মেয়ে। অসহায় তসফিয়ার মা স্বপ্না বেগম কোন উপায় না পেয়ে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর কাছে শরণাপন্ন হয়। পরে পুলিশ সুপার নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান কে ঘটনাটি জানাই।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে এসআই (নিঃ) টিপু সুলতান শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, কোমলমতি ঐ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। শিশু তসফিয়ার মা স্বপ্না বেগম তার আদরের একমাত্র সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এস এম শরিফুল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।