Nabadhara
ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবির এর সভাপতিত্বে বুধবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যগনদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা পৌর মেয়র অমিতাভ বোস। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ১১জন, নারী সদস্য ৩৩ এবং ৯২ জন সাধারণ সদস্য মোট ১৪৩ জন শপথ গ্রহণ করেন ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত জন প্রতিনিধিরা উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন । শপথ গ্রহণের পরে নির্বাচিত জনপ্রতিনিধিরা এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তাদের আন্তরিকতা দিয়ে কাজ করবেন এবং জনগণকে সেবা প্রদান করতে পারবেন বলে জানান। এর ফলে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত হবে বলে ও আশাবাদ ব্যক্ত করেন তারা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।