Nabadhara
ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শর্টসার্কিটের আগুনে ৯ দোকান পুড়ে ছাই

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৬, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি সুইট গেট বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে গেছে। অগ্নিকান্ডে অন্তত ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে একটি ডিজেলের দোকান থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে আরএস এন্টারপ্রাইজের একটি ডিজেলের দোকান, একটি কোমল পানীয় ও একটি ফিডের দোকান এবং কিফায়েত হোসেনের তিনটি মুদি দোকান, কামরুল মোল্যার একটি মুদি দোকান, রোশান মীনার একটি ফাস্ট ফুড ও একটি মুদি দোকান পুড়ে যায়।

কালিয়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি ম্যান ইয়াসিন আলী জানান, অগ্নিকান্ডের খবর শোনার পর ফেরী পার হয়ে যাবার সময় জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।