Nabadhara
ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে হত্যা চেষ্টা! থানায় মামলা দায়ের

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজাদ মোল্যা(৬০) নামে এক ব্যক্তিকে বেধড়ক মারপিট ও কুপিয়ে আহত করেছে আপন ছোট ভাই জাকির মোল্যা ও তার শশুর বাড়ীর লোকজন। আসামীদের দেওয়া পুর্বের হুমকির বিষয়ে নড়াগাতী থানায় সাধারণ ডায়েরী করে ফেরার পথে ১০ এপ্রিল রাত পৌনে ৮ টার দিকে কাঠাদুরা- মাউলী গ্রামের মর্ধবর্তী ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজাদ মোল্যার স্ত্রী লিপি খানম জাকির মোল্যাসহ ৮ জন ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮/২৭। জাকির মোল্যা ওই গ্রামের মৃত দাউদ মোল্যা ছেলে। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই দিন সাধারণ ডায়েরী করে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছাইলে জাকির মোল্যাসহ লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের বাদশা শেখের ছেলে বিদ্যুত শেখ(৪৫) ও তছিকুল শেখ(৩৮), মৃত দাউদ মোল্যার ছেলে মোস্তফা মোল্যা(৬৫), ফায়েক শেখের ছেলে আহাদ শেখ(৪০), হেলাল শেখের ছেলে আবদুল্লাহ শেখ(২৮) ও জাকার শেখ(৩২), চাঁন মিয়া সরদারের ছেলে ছোটন সরদার(৩০) সহ অজ্ঞাতনামা ৪/৫জন তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও কুপিয়ে ফেলে যায়। স্বজনরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। তিনি এখনো আশংকা মুক্ত নয়।

আহতের বড় অপর ভাই আক্রাম মোল্যা বলেন, জাকির তাকে ভিটা থেকে তাড়িয়েছে এখন আজাদকে ও তাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। দোষীদের শাস্তি দাবি করেন তিনি। স্থাণীয় আক্রাম, বৃদ্ধ আনছার শেখসহ এক দোকানী জানান, জমি নিয়ে বিরোধের কারণেই আজাদকে তার ভাই এভাবে মেরেছে। গ্রামের লোকের সাথে তাদের কোন শত্রুতা নাই।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের আটকের জোর প্রচেষ্ট অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।